1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে পৃথক অভিযানে গ্রেফতার ৭

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

সিলেটে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানার মধুটিলা পীরেরগাঁওয়ের আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও শাহপরাণ থানার বালুচর জামতলা এলাকার তাহির আলীর ছেলে মো. মোজাহিদ (৩০)।

রোববার বিকেলে কোম্পানীগঞ্জ টু সিলেটগামী এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ আটক করে এতে তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। পিকআপ থেকে ২৮ হাজার ৮ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চকলেট জব্দ কর হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার ১শ ৬০ টাকা।

এদিকে, ৭৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং একই এলাকার মোঃ বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।

পুলিশ জানায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে এতে তল্লাসী চালিয়ে ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিংক ৪ হাজার ৫৩৬ পিস, নেহা ফাস্ট কালার মেহেদী ১৪ হাজার ৪শ পিস, এসটি ব্যান্ডের চশমা ৫ হাজার ৮শ ২০ পিস, ভারতীয় শাড়ি ৩শ ৫৪ পিস, ভারতীয় থ্রি-পিছ ২শ ৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৩ পিস এবং ভারতীয় জামা (ছোটদের টু-পিস) ৪২ পিস।

অপরদিকে, র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ৩ জন। এর মধ্যে বন্দরবাজার এলাকা থেকে ৬ মামলার পলাতক আসামি মোবারক হোসেন মেন্দীকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে সিলেটের কোতয়ালী থানাধীন বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্যাব-৯। গ্রেফতার মোবারক হোসেন মেন্দী (৬০) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর এলাকার মৃত সাজিদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ০৬টি মামলা রয়েছে।

রোববার মধ্যরাতে কিন ব্রিজ এলাকা থেকে নেত্রকোনার হত্যা মামলার পলাতক আসামী শামীম বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম বিশ্বাস (২৮) নেত্রকোনা জেলার শিমুলাটি এলাকার সাদির বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনায় হত্যা মামলা রয়েছে।

তাছাড়া বন্দরবাজার এলাকা থেকে ১৬ মার্চ দিবগত রাত দেড়টার দিকে আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফাতারকৃত শওকত আলী ‍সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর এলাকার আছদ্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর