1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পুলিশকে অপহরণ করে পালাচ্ছিল ডাকাতদল, অতঃপর..

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, একটি ট্রাকে তল্লাশী চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেফতারকৃতরা।

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। তখন ট্রাক চেক করায় জন্য এক পুলিশ সদস্য এগিয়ে আসলে ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর