1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে এম এ সাত্তারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) শান্তিগঞ্জের সুহেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও যুবদল নেতা কাবিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাছির আহমেদ, বিএনপি নেতা ইসমত পাশা, উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক এম আব্দুল হাফিজ, প্রভাষক মামুন আহমেদ, যুবদল নেতা তালুকদার এ এইচ মিলন ও আলী আহমেদ দুলাল।

এসময় বিএনপি নেতা আশিক মিয়া, আব্দুল হক, যুবদল নেতা মহিম উদ্দিন, আব্দুল আলী, শাহ আলম, ছাত্রদল নেতা রিয়াদ জনি, বশির আহমেদ,ইমন তালুকদার, মুবিন আহমদ, শাকিল, তুহিন, সেচ্ছাসেবক দল নেতা মইনুল, শাহ আলম, বিলাল, আফরোজ সুহেল দুদু মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর