1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে টিসিবি পণ্য বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় চিকনাগুল বাজারস্থ মক্কা মার্কেটে ডিলার মুক্তার মিয়ার দোকানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বানু চন্দ্র নাথ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। টিসিবির পণ্য ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেতে আসা উপকারভোগীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তবে সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছতার সঙ্গে পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা।

কিছুদিন ধরে স্থানীয়ভাবে ডিলার মুক্তার মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও তিনি তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এ বিষয়ে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে নির্ধারিত নিয়ম মেনেই আমি পণ্য বিতরণ করছি। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।”

এ বিষয়ে ট্যাগ অফিসার বানু চন্দ্র নাথ বলেন, “চিকনাগুল ইউনিয়নে ৮০৭ জন উপকারভোগী এই কর্মসূচির আওতায় রয়েছেন। তবে টিসিবি স্মার্ট কার্ড নিবন্ধন জটিলতার কারণে এখনও অনেকেই পণ্য সংগ্রহ করতে পারেননি। আমরা আশা করছি, তালিকাভুক্ত সবাই দ্রুত তাদের বরাদ্দকৃত পণ্য পেয়ে যাবেন।”

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ইউনিয়নের ১৪২ জন উপকারভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “উপকারভোগীরা সরাসরি উপস্থিত থেকে তাদের বরাদ্দকৃত পণ্য গ্রহণ করেছেন, ফলে এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।”

সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, “নিয়ম অনুযায়ী আমরা আমাদের পণ্য ও চাল পেয়েছি। ডিলারের বিরুদ্ধে আমরা কোনো ধরনের অনিয়ম লক্ষ্য করিনি। বরং তিনি আমাদের যথাসময়ে খবর দেন এবং স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করেন।”

স্থানীয়রা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কর্মসূচি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য খুবই সহায়ক। সরকারের উচিত ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করা।”

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবির পণ্য বিতরণের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর