1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নির্বাচন ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ: খসরু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নির্বাচন ও সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে তারা সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সংস্কারের জন্য যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেয়ার আগ্রহ ব্যক্ত করেছে ইইউ।

নির্বাচন আগে পরের বিষয়টি মুখ্য নয়, ঐক্যমত হলে সমাধান হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে।

প্রায় ১ ঘণ্টাব্যাপী এ বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর