1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেট সীমান্তে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ 

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।  

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া, আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান। এ সময় চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যার দিকের ঘটনা। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় খাসিয়াদের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে রয়েছে এবং বর্তমানে সিলেটে চিকিৎসাধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর