
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ মিছিলটি কোর্ট পয়েন্টে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু নাছির জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, নগর সহ-সভাপতি জাকাওয়াত হোসাইনম পাশা সহ জেলা-নগরের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। ওআইসি, ইউনিসেফ, জাতিসংঘ আপনারা কি ফিলিস্তিনের গণহত্যা দেখছেন না? সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সারা বিশ্বে আপনারা এত মানবাধিকারের বয়ান দেন, তাহলে ফিলিস্তিনের বেলায় এই মানবাধিকার কোথায়? মুসলিম বিশ্বের কাছে আবেদন, আপনারা দ্রুত ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের পাশে দাঁড়ান। আমরা এখান থেকে ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি। আল্লাহর কাছে এটাই চাই, এই জীবদ্দশায় যেনো ইসরায়েলের ধ্বংস দেখে যেতে পারি। তাই ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানকে গণহত্যা বন্ধে আমরা জোর দাবি জানাচ্ছি।