1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার শান্তিগঞ্জ বাজারে তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শায়েখ মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরি ও শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের খতীব শায়খুল হাদীস মাওলানা এমদাদুল হক হাসারচরীর। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়৷

হাফিজ মাওলানা জিয়াউর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হযরত মাওলানা এমদাদুল হক হাসারচরী, মাওলানা খলিলুর রহমান, এম আব্দুল হাফিজ, মাওলানা জাহাঙ্গীর খান, এম শাহীনূর রহমান শাহীন, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা সাদিকুর রহমান, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ শাহ আলম, মাওলানা সালিক বিন রফিক, সাঈদুর রহমান চৌধুরী ও মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ।

সমাবেশের পর মজলুম ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর