1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিলটি করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ শত-শত মানুষ খন্ড খন্ড মিছিল করেন।

এসময় বিক্ষোভ মিছিল শেষে মাওলনা আলতাফুর রহমানের সভাপতিত্বে ও মাও. মাছরুফের সঞ্চালনায় সমাবেশ পরবর্তী বক্তব্য রাখেন, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা মফিজুর রহমান আলাল, আলী আক্কাস মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান,ক্বারী আব্দুল কুদ্দুস, হাফিজ আরিফুল ইসলাম রনি, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না—এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

এসময় বক্তারা ইসরাইলকে উগ্র-সাম্প্রদায়িক সন্ত্রাসী আখ্যায়িত করে ফিলিস্তিনের মুক্তির পক্ষে ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর