1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফেসবুকে মাওলানা লোকমানের পোস্টে সর্তকবার্তা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

ঈদুল ফিতর উপলক্ষে ভাড়া বৃদ্ধি করা যাবে না, সেই সাথে নিয়মনীতি ব্যতিরেখে কোম্পানী বা ব্যানারের নামে মৌসুমী চালানোর চেষ্টা থেকে বিরত থাকার রেড সিগন্যাল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। এ মর্মে একটি পত্র ইস্যু গত ১৯ মার্চ করা হয়েছে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট বরাবরে। একই সাথে প্রদত্ত পত্রসহ এ সংক্রান্ত ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে নিজের আইডি’তে পােস্ট করেন সংগঠনের সভাপতি মাওলানা লোকমান আহমদ। সড়ক নিরাপত্তা ও যাত্রীবান্ধব তার এই বার্তা মুর্হুতে ছড়িয়ে সর্বত্র। পোস্টে মাওলানা লোকমান ঈদুল ফিতর উপলক্ষে গাড়ির মালিক ও শ্রমিক / ড্রাইবারদের দূর্ঘটনা এড়িয়ে সতর্কতার সহিত গাড়ি চালানো সহ নিয়ম শৃংখলা মেনে আইন অনুযায়ী পথ চলতে প্রত‌্যক গাড়ির মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। সেই সাথে পরিবহন মালিক সমিতির পত্রও সংযোগ করেন তার পোস্টে। পত্রে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলা হয়, গত ০৫ই আগস্ট পরবর্তী সময়ে দেশের অস্থিরতাকে কেন্দ্র করে দেশের পরিবহন সেক্টরকে অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। এক্ষেত্রে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট-এর পরিবহন সেক্টরের অস্থিরতার বিরুদ্ধে অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।

ইদানীং ব্যাপক হারে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে তার অন্যতম কারণ হচ্ছে ফিটনেস, টেক্স, পারমিট বিহীন ও অদক্ষ চালক দ্বারা গাড়ী চালানো,। তাই সিলেট জেলার সড়ক পরিবহন মালিক সমিতির অনুমোদন সহ পরামর্শ ব্যতিরেখে গাড়ী পরিচালনা না করতে এছাড়া বিগত ২২ ফ্রেব্রুয়ারী সিলেট-ঢাকা আন্ত:জেলা রোডে ০১ (এক) টি ব্যানারের গাড়ী নিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। পরিপ্রেক্ষিতে এরিয়া সদর দপ্তর সিলেট, সিলেট সেনানিবাসসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিবহনবান্ধব নীতি ব্যতিত পরিচালিত বিভিন্ন ব্যানারের গাড়ীর ব্যাপারে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।

অপরদিকে, পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে সাময়িক ভাবে ফায়দা হাসিলের জন্য অনেকেই নিয়মনীতির তোয়াক্কা না করেই গাড়ি চালানোর চেষ্টায় লিপ্ত আছেন। তাই সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কোন অবস্থাতেই নিয়মনীতি ব্যতিত কোন কোম্পানি/ব্যানারে গাড়ি চালানোর চেষ্টা/উদ্যোগ গ্রহণ করেন তাহলে সিলেট সেনানিবাস সহ জেলা প্রশাসনের নির্দেশনা মূলক পরামর্শকে গভীরভাবে অনুধাবন করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে, এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ও সরকারি নীতিমালা অনুসরণ করে ভাড়া আদায় করার জন্য। কোন অবস্থাতেই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধি করা যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর