শান্তিগঞ্জে হতদরিদ্রদের মাঝে আব্দুল্লাহ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
রামাদান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জের হতদরিদ্র ১৫০পরিবারের মাঝে আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের প্রবীন মুরুব্বি নুরজালাল করিম, বীরগাঁও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ, ৭নং ওয়ার্ড মেম্বার জুবায়েল আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল বাছিত, সাবেক মেম্বার রাহেল আহমদ, ইকবাল হোসেন ইকুল, সজিব আহমদ, বাবুল আহমদ ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেনসহ আরও অনেকে। অত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমল আহমদ জানান, প্রবাসী ও কয়েকজন শিল্পপতির অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে রামাদান...
রামাদান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জের হতদরিদ্র ১৫০পরিবারের মাঝে আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের প্রবীন মুরুব্বি নুরজালাল করিম, বীরগাঁও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ, ৭নং ওয়ার্ড মেম্বার জুবায়েল আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল বাছিত, সাবেক মেম্বার রাহেল আহমদ, ইকবাল হোসেন ইকুল, সজিব আহমদ, বাবুল আহমদ ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেনসহ আরও অনেকে।
অত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমল আহমদ জানান, প্রবাসী ও কয়েকজন শিল্পপতির অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে রামাদান উপহার প্রদান কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷