1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের ঘোষণা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে ও আমাদের শহিদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এ দেশে করতে দেয়া হবে না।

এ সময় রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে সংগঠনের নেতারা বলেন, সতর্ক হয়ে যান, নইলে আরও একটি জুলাই দেখতে হবে। শুধরে যান, নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।

তারা বলেন, জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি।

নেতারা বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখাবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর