1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

প্রযোজক হিসেবে সফলতা পাচ্ছেন আইকে মিউজিক স্টেশনের ইমদাদ খান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

আইকে মিউজিক স্টেশনের প্রযোজক যুক্তরাজ্য প্রবাসী ইমদাদ খান বাংলা গানের জগতে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।পেয়েছেন এটিএন বাংলা বাবিসাসা অ্যাওয়ার্ড। তাঁর প্রযোজিত গানগুলো আইকে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজের পর আসছে লাখ লাখ ভিউ। দেশের উদীয়মান শিল্পী থেকে শুরু করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানরত কণ্ঠশিল্পীরা তাঁর প্রযোজনায় কাজ করছেন।

অন্যদিকে,ইমদাদ খানের প্রযোজনায় আইকে মিউজিক স্টেশনের একক গীতিকার হিসেবে কাজ করছেন মুনসুর সানী। তাঁর লেখা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লার গাওয়া “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের গান দিয়েই বাজিমাত করেছেন ইমদাদ খান। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল আইকে মিউজিক স্টেশন থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে এবং আইকে মিউজিক স্টেশনের মনিটাইজেশন চলে আসে।

সাম্প্রতিক ইমদাদখানের প্রযোজনায় সংস্কৃতির রাজধানীখ্যাত সিলেট ও সুনামগঞ্জ নিয়ে মুনসুর সানীর লেখা কিছু গানের ভিজুয়ালাইজেশনের কাজ সমাপ্ত হয়েছে।গানগুলো গেয়েছেন আকাশ মাহমুদ, মহুয়া মুন, বন্যা তালুকদার, খাইরুল ওয়াসী, বাধন মোদক,সাগর বাউল, শিমুল হাসানসহ অনেকেই।সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে। শীঘ্রই গানগুলো আইকে মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে।

ইমদাদ খানের বাড়ি সিলেটের বিশ্বনাথে তিনি একজন নিবেদিত বাংলা সংগীতপ্রেমী ও প্রযোজক। আইকে মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা হিসেবে ইমদাদখান অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করেছেন এবং বাংলাদেশের নামকরা শিল্পীদের সঙ্গে কাজ করছেন। তাঁর স্বপ্ন চ্যানেলটিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সংগীতেপ্রতিভাবান নতুন কণ্ঠশিল্পীদের জন্য সুযোগ তৈরি করে দেয়া।ভবিষ্যতে গান প্রযোজনার পাশাপাশি বাংলা নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করার স্বপ্ন রয়েছে তাঁর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর