
মৌলভীবজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে উপজেলা,পৌর ও সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দিকী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহবায়ক শামিম আহমেদ, পৌর কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর ইসলাম, সাধারন সম্পাদক জারু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সদস্য সচিব মো. টিটু আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, পৌর যুবদলের আহবায়ক সোরোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব, পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা রুমেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, তাঁতিদলের সভাপতি সবুজ আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল মুকিদ, ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ, সদ্যসচিব রিমন আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল,ইউনিয়ন যুবদল নেতা কালু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাজন আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, কালাপুর ইউনিয়ন যুবদল নেতা শেখ জমশেদ আহমদ, কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রুহিন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য জুবেদ আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন, কিছু নৈব্য বিএনপি আছে যারা আওয়ামীলীগে আমলে কোটি কোটি টেন্ডার বানিজ্য করছে এরা এখন বিএনপি হয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।