1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সিলেট সদর উপজেলার ২ জন শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। রবিবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী এবং শহীদের বাবা মায়ের জন্য ঈদের পোশাক প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের আনন্দ শহীদ পরিবারগুলোদের সাথে ভাগ করে নেয়ার জন্য এটি আমার সীমিত সামর্থে ক্ষুদ্র আয়োজন। তিনি আরে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার গুলোর পাশে প্রশাসন সবসময় আছে থাকবো যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে। এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা থাকবে সবসময়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর