1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বীরগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ মার্চ) উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমেদ জুসেফ আহমেদ এর বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান৷

পুর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমেদ জুসেফের সভাপতিত্বে ও সেক্রেটারি সুহেল আহমেদ শিশু ও জামায়াত নেতা সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতে আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসাইন ও শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর।

সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার রুখন মাওলানা শাহজামাল আহমেদ, কাজি নুরুল হক শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আফসার আহমেদ, মাওলানা জুবায়ের আল মাহমুদ, দিলোয়ার হোসাইন ও রুমেল আহমেদ প্রমুখ৷ এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর