1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তামিম এখন কেমন আছেন, কী বলছেন চিকিৎসক

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

গতকাল হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। অবস্থা এতটাই গুরুতর ছিল যে হেলিকপ্টারে করে ঢাকায় আনা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে নেওয়া হয় গাজীপুরের কেপিজে হাসপাতালে। জরুরি ভিত্তিতে রিংও পরানো হয়। তাকে দেখতে সারা দিন হাসপাতালটিতে ছিল মানুষের ভিড়।

তবে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তামিমকে দেখতে কেপিজে হাসপাতালে মানুষের ভিড় কিছুটা কম।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও আগের চেয়ে ভালো আছেন তামিম।

তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, তামিম এখন কিছুটা হাঁটার চেষ্টা করছেন। তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকেএসপিতে ফেরেন এবং কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে এরপর রিংও পরানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর