1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় মটরচালক শ্রমিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ফারুক আহমদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা মটরচালক শ্রমিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে ধর্মপাশা উপজেলার বাসিন্দা ইতালি প্রবাসী ও জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার আহবায়ক আব্দুল জলিলের সার্বিক সহযোগীতায় ধর্মপাশা উপজেলা মটরচালক শ্রমিক সমিতি ধর্মপাশা শাখা ধর্মপাশা পূর্ব বাজারস্থ মটরচালক শ্রমিক সমিতির অস্থায়ী কার্যালয়ের প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক এবং শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম রহমত। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা মটরচালক শ্রমিক সমিতি ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোঃ বাদশা মিয়া।

ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ধর্মপাশা সদর ইউপির সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মালিক সমিতির সাবেক সভাপতি তাহের উদ্দিন ও সিদ্দিকুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা মটরচালক শ্রমিক সমিতি ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ মিয়া, কোষাধ্যক্ষ হিমন মিয়া ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

এছাড়া অন্যদের মাঝে শ্রমিক ইউনিয়ন ধর্মপাশা শাখার সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, মটরচালক শ্রমিক সমিতির সরকার জাবেদ মিয়া, ইসাক মিয়া, চালক অহিদ মিয়া, কবির আহমেদ, হুমায়ুন কবির, রফিক মিয়া, রাজন আহমেদ, মশারফ হোসেন, আকাশ আহমেদ, শাকিল আহমদ, সিএনজি চালক ইমন আহমেদ, সাঈদ মিয়া, সুজন মিয়া ও মাসুদ রানাসহ স্থানীয় প্রায় তিন সশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রত্যেকের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর