1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় রেজভীয়া মান্নান্নীয়া দরবার শরীফের ৩৪তম বার্ষিক ওরুস উপলক্ষে ইফতার মাহফিল

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুলতানুল আউলিয়া, হযরত গাউছে পাকের স্মরণে ও আলহাজ্ব হযরাতুল আল্লামা রেজভী শাহ্ নূরী এবং তিনির সুযোগ্য জ্যেষ্ঠপুত্র শহীদ পীরজাদা আলহাজ্ব আল্লামা ছদরুল আমীন রেজভী ও রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ ছুফি হযরাতুল আল্লামা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী ছুন্নি আল কাদেরী (রহঃ) এর স্মরণে ৩৪তম বার্ষিক ওরছ মোবারক উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামে রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ ছুফি হযরাতুল আল্লামা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী ছুন্নি আল কাদেরী (রহঃ) মাজার প্রাঙ্গণে রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফ এই ৩৪তম বার্ষিক ওরছ মোবারক ও ইফতার মাহফিলের আয়োজন করে। রোববার (২৩ মার্চ) বাদ যোহর হইতে ইফতারের সময় পর্যন্ত এই ওরছ মোবারক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শুভাগমণ করেন, বাংলাদেশ রেজভীয়া ফোরাম এর চেয়ারম্যান ও নেত্রকোণার সতরশীর রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব শাহ ছুফী হযরাতুল আল্লামা বদরুল আমিন রেজভী ছুন্নী আল-কাদরী। এছাড়া তিনি অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের সামনে রেজভীয়া মান্নানীয়া যুব সংগের কমিটির অনুমোদন দিয়ে মোহাম্মদ ফখরুল হাসান রেজভী কে সভাপতি ও মোহাম্মদ ফারুক আহাম্মদ জসিম রেজভী কে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করেন।

ওরুস মোবারক ও ইফতার মাহফিল উদ্বোধন করেন, রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর পীরজাদা মুহাম্মদ হামিদুর রহমান চৌধুরী রেজভী।

সভাপতিত্ব করেন, রেজভীয়া দরবার শরীফের বিশিষ্ট খাদেম ও উপজেলার ফেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দোজা আহমদ সাজা রেজভী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন খান, মুহাম্মদ জহিরুল আলম, মুহাম্মদ মাসুদুল হাসান ও ব্যারিস্টার আসিফুর রহমান শাহীল। ওরছ মোবারক ও ইফতার মাহফিল

প্রচার ও প্রকাশনায় ছিল রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের সকল ভক্ত-আশেকান। ওরছ মোবারক ও ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ইফতারি করানো হয়। এতে ভক্ত-আশেকান সহ দূরদূরান্ত থেকে আসা ও স্থানীয় প্রায় পাঁচ সশতাধিক লোকের উপস্থিতি ছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর