1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজে ধীর গতি, দ্রুত শেষ করার তাগিদ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রামে বাস্তবায়নধানী আমার গ্রাম আমার শহর পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের আওয়াত তেহকিয়া-শিমুলবাঁক পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ ধীর গতিতে চলছে৷ এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা৷ এরই মধ্যে কাজ পরিদর্শন করেছেন এই প্রকল্পের ঢাকার কনসালটেন্ট টিম।

সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন কনসালটেন্ট টিম। এসময় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনূর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলমসহ প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কনসালটেন্ট টিম মাটি ভরাট কাজের ধীরগতি দেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন৷

কথা হলে স্থানীয়রা জানান, প্রথমে কাজের গতি ভাল ছিল। তবে এখন কাজের গতি কম৷ যদি দ্রুত কাজ শেষ না করা হয় বৃষ্টি হলে কাজ আর হবে না। মাটি ধসে যাবে৷ এতে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের৷ তাই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান তারা৷

উল্লেখ্য, ৯ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ এই পাইলট প্রকল্পের কাজটি করছে মেসার্স মমিনুল হক-এম এ ওয়াহেদ(জেবি)। বাস্তবায়ন করছে এলজিইডি৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর