1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কায় আহত ১৭

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভারসহ ১৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি৷

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি গেইটলক বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন৷ পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে।

আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷ এরমধ্যে গেইটলক বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর