1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে শহিদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদ হওয়া বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, ইউপি সচিব আলী হোসেন, কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ৷

অপরদিকে ২৫ মার্চ সকাল সাড়ে ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর