1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সংস্কারের কথা বলে সময় না নিয়ে দ্রুত নির্বাচন দিন: কয়ছর এম আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক মাফিয়া সরকার এ দেশকে শোষন করেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগণতান্ত্রিক, মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাফিয়া সরকার পতনের পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা গোছাতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার সংস্কার করে সময় না নিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে৷ নির্বাচন যত দেরি হবে জটিলতা তত বাড়বে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন সব ঠিক হয়ে যাবে৷

সোমবার (২৪ মার্চ) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, এই শান্তিগঞ্জের মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করনীয় আমি তাই করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষের একজন কর্মী হিসেবে কাজ করতে সবার সহযোগিতা চাই৷

ইফতার ও দোয়া মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ প্রমুখ৷ এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে যুবদল নেতা ফরিদ গাজী। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর