1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরে জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়।

বুধবার (২৬ মার্চ) জৈন্তাপুর উপজেলার ইরাদেবী বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক যগ্ম সম্পাদক মাসুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমিনুল ইসলাম সুহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া, কৃষক দলের সদস্য সচিব আল মামুন, বিএনপির নির্বাহী সদস্য দুলাল আহমদ, যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, যুবদল নেতা ইয়াজুল, সেলিম, রাসেল, দুলাল, রুবেল, সাহেদ, মুক্তাদির আল সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম, জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট, ২নং জৈন্তাপুর ও ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের জন্য দোয়া করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মাহফিলের মাধ্যমে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর