1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিজিবির জালে ইয়াবাসহ যুবক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

বিয়ানীবাজারের গজুঁকাটা বিওপি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ সদস্যরা। এ সময় একটি অটোরিক্সাও জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত হলেন- মো: আসলাম হোসেন (৪০) নামের ওই ব্যক্তি আন্ত:সীমান্ত মাদক কারবারি। তিনি গজুঁকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার দুবাগ এলাকার গয়লাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) নামক স্থানে অভিযান পরিচালনাকালে টহলদল ৮১টি নীল প্যাকেট ভর্তি ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা গজুঁকাটা গ্রামের মোঃ আলম হোসেন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪৫), আব্দুস সালাম (৪৫) ও আব্দুর রাজ্জাক বটলা (৫০) কৌশলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, আসলাম ও আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। পলাতক অপর আসামী আব্দুস সামাদ এবং আব্দুস সালাম ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ’র নিকট তথ্য পাচার করে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে যথাযথ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর