1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ৬৮ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

সিলেট সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে।

বুধবার (২৬ মার্চ) এক গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক টহল দল সিলেট জেলার সীমান্তবর্তী শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চালসহ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ৬৮,৩২,৪০০/- (আটষট্টি লক্ষ বত্রিশ হাজার চারশত) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম সর্বদা চলমান রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে, যার ফলে চোরাচালান রোধে একের পর এক সফল অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে।”

তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির সূত্র মতে, সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাচালান বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও তৎপর হয়েছে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গবাদিপশু, খাদ্যপণ্য ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে চোরাচালান চক্রের গতিবিধি ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। যেকোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে বিজিবিকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর