1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়িসহ ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ভোর রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পন্য জব্দ করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

অপরদিকে,সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে ২০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া অন্যান্য বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৫৭ হাজার ৩০ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, ফুসকা এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর