1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এই বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ।

এর আগে, গতকাল (২৬ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে চীনে যান ড. ইউনূস। আজ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি।

বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ।

এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও আজ সাক্ষাৎ হওয়ার কথা তার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর