1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ডি ককের ব্যাটে চড়ে হেসেখেলে জিতল কেকেআর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

আইপিএলে (২৬ মার্চ) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে সবশেষ ম্যাচে নামেননি সুনীল নারিন। তবে বাকি দুই স্পিনার মঈন আলী ও বরুণ চক্রবর্তী অবশ্য সে অভাবটি বুঝতে দেননি। এই দুই স্পিনারের ঘূর্ণি জাদুতে ৯ উইকেটে মাত্র ১৫১ রানের পুঁজি পায় রাজস্থান রয়্যালস। কুইন্টন ডি ককের ব্যাটে চড়ে, ৮ উইকেট আর ১৫ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।

গুয়াহাটির মন্থর উইকেট দেখেই, টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কেকেআর। দেখেশুনে ব্যাটিং করছিলেন রাজস্থানের স্বাগতিকরা। সাঞ্জু স্যামসন ১৩ রানে ফিরলে, যশস্বী জয়সোয়ালের সাথে যোগ দেন রিয়ান পরাগ। পাওয়ার’প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে রাজস্থান। পরাগ ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি, থেমেছেন পাওয়ার’প্লে শেষেই।

দলের ৬৭ রানের মাথায় ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন পরাগ। পরের ওভারেই সাজঘরে ফিরেন ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলা জায়সোয়াল। এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে তারা। আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং নিতিশ রানা। পরে কিছুটা লড়াই চালিয়েছেন ধ্রুব জুরেল। তবে উইকেটের পতন ঠেকানো যাচ্ছিল না। ২৮ বলে ৩৩ রান করে দলের ১৩১ রানের মাথাতে আউট হয়েছেন জুরেল।

বাকি ব্যাটসম্যানরা যোগ দিয়েছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের পুঁজি দাঁড়ায় রাজস্থানের। কলকাতার হয়ে ২টি করে উইকেট শিকার করেন বরুণ, মঈন, হার্শিত রানা ও বৈভব অরোরা।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে কেকেআরের মঈন ও আজিঙ্কা রাহানে দ্রুত ফেরেন। এই দুজনের ব্যাট থেকে আসে যথেক্রমে ৫ ও ১৮ রান। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন ডি কক। এই বাঁহাতি ব্যাটসম্যানের হার না মানা ৯৭ রানে সহজেই জয় তুলে নেয় কেকেআর। এই প্রোটিয়া কিপার-ব্যাটার ৬১ বলে ৮ চার আর ৬ ছক্কায় তার ইংবসটি সাজান। ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবানসি।

আসরের প্রথম জয় পেল কেকেআর। অন্যদিকে রাজস্থান দুম্যাচ খেলে দুটিতেই হেরেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর