1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হরিপুর বাজারের ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত হোক, ফিরে আসুক জনজীবনে স্বস্তি

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে গত ২৬ মার্চ রাতে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণের ওপর হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি করা কোনোভাবেই সমাধান হতে পারে না বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে হরিপুর বাজারের ব্যবসায়ীরা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে শত শত দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারের এমন অচলাবস্থায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য, হরিপুর হাট বাজার একটি সরকারি বাজার, যা উপজেলা প্রশাসনের লিজের আওতায় পরিচালিত হয় এবং প্রতিবছর কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে সরকারি রাজস্ব আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জনগণের মতে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেমন সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর, তেমনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জনগণের আহ্বান, যেন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।

অত্র অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত হরিপুর বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যবসায়ী ও সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি, অপরাধীদের যথাযথ শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর