1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচের ইফতার মাহফিল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

উখিয়ার সোনারপাড়া বিচে আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করেছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাচের শিক্ষার্থীরা, যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহাফুজুর রহমান সাঈদ, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত মোহাম্মদ তানিম এবং উখিয়া উপজেলার গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক আল ফারাবী।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আদনান, ইউনুস, নাঈমুন হেলাল, আব্বাস, রনি, নুরুল হুদা, জাহেদ, তারেক, সাহির, মিজান, মূসা, ফয়সাল, চামির মোবারক, মেহেদী, মোহাম্মদ, ওয়ালিদ মাহাফুজসহ প্রায় ৬০ জন শিক্ষার্থী।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এই আয়োজনের অংশ ছিলেন। তাদের মধ্যে দ্রেব্রত ঘোষ ও প্রান্তিক বড়ুয়া সম্প্রীতির নিদর্শন হিসেবে এই ইফতার মাহফিলে যোগ দেন।

পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ইফতারের আগে শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন এবং বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষে সবাই তাদের বন্ধুত্ব এবং বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর