1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান কামাল

জহির বিন রুহুল (জামালগঞ্জ) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

জহির বিন রুহুলঃ

জামালগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর স্বাক্ষরিত একটি চিঠিতে ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেছেন।

ইউএনও গত বৃহস্পতিবার (২৭শে মার্চ) এই চিঠি দিলেও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। বহিস্কৃত চেয়ারম্যান কামাল হোসেন ২০২২ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। পরে তিনি বাংলাদেশ কৃষকলীগ জামালগঞ্জ উপজেলার সহসভাপতি নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর ইউপি চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সদর ইউনিয়ন পরিষদের ৯জন ইউপি সদস্য একটি অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানান জেলা প্রশাসক। ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সিদ্ধান্তের অনুযায়ী ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৫ এর উপধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে ব্যবস্থা গ্রহণের আলোকে তার অপসারনের বিজ্ঞপ্তি জারি করা হয়, তাকে বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মস্থলে অনুপস্থিত ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিল ৯ ইউপি সদস্য। গত ২৫ আগস্ট দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৯ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।

বহিস্কৃত চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমি কোন দুর্নীতি করিনি, ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে একটি মহল আমার পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করছে। তারাই মিথ্যা নাটক সাজিয়ে এটি করেছে। আমি ইউনিয়নবাসীর নিকট এর বিচার চাই। ঈদের পর আত্মীয় স্বজনও ইউনিয়নবাসীকে নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর