
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) বিকাল ২.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১৩ম সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে বক্তারা বলেন, আমরা সাধারণ জনগণ স্বাধীনতার সুখ থেকে অনেক দুরে অবস্থান করছি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাক-হানাদার বাহিনীমুক্ত হয়। আবার ২০২৪ শে গণতন্ত্র হয় পূনরুদ্ধার। গণতন্ত্র পূণরুদ্ধার করতে গিয়ে হাজার হাজার ছাত্রজনতাকে বুকের তাজা রক্ত দিয়ে মৃৃত্যৃকে বরণ করতে হয়েছে। এখনো বাংলাদেশে আনাচে কানাচে প্রায় লক্ষাধিক ছাত্রজনতা আহত রয়েছেন। এতকিছুর পরেও গুটিকয়েক স্বার্থান্বেসী ব্যাক্তিদের কাছে দেশ জিম্মি হয়ে আছে। তারা নির্দ্বিধায় সরকারী নাগরিক সেবা প্রতিষ্ঠানে বসে ঘুষ ও দুর্নীতিতে লিপ্ত রয়েছে। তাদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতার পূর্ণ সুখ পেতে হলে ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করতে হবে। তাহলে দেশ হবে শোষনমুক্ত বাংলাদেশ। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করতে হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১৩তম সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহ্উদ্দিন সাকের, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সচেতন যুবসমাজের পক্ষ থেকে তরুণ রায়, কালিপদ সূত্রধর ও মোঃ সুহেল মিয়া।
উপস্থিত মতামতের ভিত্তিতে আগামী ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পরবর্তী প্রীতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়।