1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ মহিষের হাঁট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে অবৈধভাবে গড়ে ওঠা মহিষের হাঁট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে বসানো হাঁটে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু বিক্রি করা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফেরার পথে চোরাকারবারিদের হামলার শিকার হয়। এ ঘটনার পর প্রশাসন চোরাচালান রোধে কঠোর অবস্থান গ্রহণ করে।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ যৌথভাবে হরিপুর বাজারে এই অবৈধ হাঁট উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক।

অভিযানের সময় হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনের মহিষের বাজারে নির্মিত শেডঘর ও একটি পাকা ভবন ভেকু মেশিনের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি, র‍্যাব-৯, জৈন্তাপুর মডেল থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক, র‍্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি), জৈন্তাপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা, ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

প্রশাসন জানায়, চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ পশুর হাঁট কোনোভাবেই বসতে দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর