1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে ছাত্রলীগ নেতা তারেক আহমদ আটক

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে রাজনৈতিক মামলায় ছাত্রলীগ নেতা তারেক আহমদ (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের আজমান আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার (৪এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানাযায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এর নির্দেশনায় ছাতক থানার এসআই রেজাউলের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন।

ছাতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারেক আহমদ একজন বহুরূপী ছাত্রলীগ, চাদাবাজ। সে ৫আগষ্টের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে গণঅধিকার পরিষদের নাম ব্যবহার করে ঢাকায় অবস্থান করে। শুধু তাই নয় ঢাকার বিভিন্ন মামলায় সাধারণ মানুষের নাম দিয়ে মামলা বানিজ্য করে এবং ছাতকের বড় বড় আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে সে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক থানার মামলা নং-১৫(২)২৫ জিআর-৪২/২৫ এর সন্দিগ্ধ আসামী তারেক আহমদ। শুক্রবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর