1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এসএসসি পরীক্ষা: হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৯৪ বার পঠিত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশের মতো সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সময় অনুযায়ী শেষ হয়। মূল কেন্দ্র হিসেবে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চারটি বিদ্যালয়ের এবং ভেন্যু হিসেবে ব্যবহৃত এম আহমেদ পাবলিক স্কুলে দুইটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪৫ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন। কেন্দ্রের বিভিন্ন কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকদের তৎপরতায় প্রথম দিনের পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষা ২০২৫ সালের সূচি অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য বিষয়সমূহের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর