1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ছাতকে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, ছদ্মবেশে ইউএনও

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৪৬ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতক পাবলিক খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ইজারাদারের লোককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। । গত শনিবার (১২এপ্রিল) বিকালে ছদ্মবেশে খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। নির্ধারিত পাঁচ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১০ টাকা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিদিনই অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা বিষয়টিকে ‘নীরব চাঁদাবাজি’ বলে অভিহিত করছেন।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাটে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় খেয়াঘাটের অর্থ আদায়কারী পৌর শহরের নোয়ারাই গ্রামের সাবাজ আলীর ছেলে শাহেদ মিয়া (৪২) কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দিনে ১০ টাকা নিলেও রাতে তা বেড়ে দ্বিগুণ কিংবা তিনগুণ পর্যন্ত নেওয়া হয়। তবে সাধারণ মানুষ মান-সম্মানের ভয়ে কেউ প্রতিবাদ করছেন না। প্রতিদিন প্রায় সহস্র যাত্রী এই পথে পারাপার হন। অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে দিনে প্রায় পাচ হাজার, মাসে দেড় লক্ষ এবং বছরে প্রায় ১৮ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়ার বিষয় ইজারাদার সজিব চৌধুরী বলেন, খেয়াঘাট পারাপারে ৩টি নৌকা চলাচল করে। জেলা পরিষদ নির্ধারিত ৫টাকা করে ভারা আদায় করা হচ্ছে। খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না। অতিরিক্ত ভাড়ার ব্যপারে আমাদের জানা ছিলও না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর