1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন 

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভির রজতজয়ন্তী (২৫ বছর) উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ট সংবাদ প্রচারে আজও একনিষ্ঠ রয়েছেন একুশে টিভি পরিবার। প্রতিষ্টানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সাকিবুর রহমান, সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম, জেলা সদর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক  অ্যাডভোকেট খলিল রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জহুর আলী প্রমুখ।

রবিবার রাত ৯ টায় সুনামগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক একে মিলন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবু হানিফ। পরে কেক কেটে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর