
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সর্বসাধারণ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সমাজকর্মী, দেশ ও বিদেশে বসবাসরত প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল গফফার চৌধুরী খসরু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার একটি গৌরবোজ্জ্বল সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই দিনে আমরা পুরাতন বছরের গ্লানি মুছে ফেলে নতুন আশা ও সম্ভাবনার দিকে এগিয়ে যাই। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি—সবাই যেন সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়।”
তিনি আরও বলেন, “নববর্ষ আমাদের একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দেয়। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, অশেষ সফলতা ও কল্যাণ।”
আব্দুল গফফার চৌধুরী দীর্ঘদিন ধরে জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসিত ও স্বীকৃত।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর পাশাপাশি প্রবাসে থাকা সকল প্রিয়জনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।