1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে পল্লিবিদ্যুৎ কর্মচারীকে মারধরের ঘটনায় আটক-১

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মৌলভীবাজার পল্লিবিদ্যুত সমিতি (মৌপবিস) শ্রীমঙ্গল সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান গ্রেড-১ মো. সোহেল (৩০) কে মারধরের ঘটনায় আমিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) (মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/অলক বিহারী গুণ অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে আমিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আমিন সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত আলামিনের হেফাজত থেকে একটি চোরাই মোবাই ফোন উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সিন্দুরখাঁন সাব জোনাল আফিসের লাইনম্যান শাহীন গ্রহকের অভিযোগ নিরসনের অফিস থেকে সাইটে যাবার সময় আমিন তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে তাকে আহত করে। এসময় সোহেল এর কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পল্লীবিদ্যুতের এজিএম (প্রশাসন) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি আমিনকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ((ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর