1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যাদুকাটা বালুমহালে বালু লুট ও পরিবহন বন্ধে বাঁশের ব্যারিকেড

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

চলতি বছর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ১ ও ২ ইজারা দেয়া হয়নি। আর সে কারনে যাদুকাটা নদীতে নৌযান প্রবেশ ও বের হতে না পারে এবং বালু পরিবহন বন্ধ করতে আনোয়ারপুর সেতুর নিচে বাঁশ দিয়ে বেড়া ও লাল নিশানা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।এছাড়াও যাদুকাটা নদীতে সকল ধরণের বালু পরিবহনের নৌকা প্রবেশে ও বাহির হওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যাদুকাটা নদীর প্রবেশ স্থল রক্তি নদীর উপর নির্মাণাধীন আনোয়ারপুর সেতুর নিছের পিলারে আড়া আড়ি ভাবে বাঁশ দিয়ে লাল নিশান টাঙিয়ে দেয়া হয়ে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হাসেম থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম, তাহিরপুর থানা পুলিশ, আনসার সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলো।

এ সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, চলতি বছরের যাদুকাটা নদী ইজারা না হওয়ার কারণে অবৈধভাবে কেউ যাতে নদীতে কোনো নৌযান প্রবেশ করতে না পারে ও বালু উত্তোলন করতে না পারে আর বালু পরিবহন করতে না পারে সে লক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেতুর নিচে পুলিশ থাকবে। এই খান দিয়ে বালু পাথর ছাড়া অন্যান্য পন্য নৌকা দিয়ে পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। এতে কোনো বাধা থাকবে না। তবে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, যাদুকাটা ১ ও ২ যেহেতু ইজারা দেওয়া হয়নি তাই সেখান থেকে বালু উত্তোলন ও পরিবহন অবৈধ। তাই নদীতে নৌকা প্রবেশ করতে না পারে তার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কঠোর নজরদারি রাখা হবে এবং এই খানে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনো বালুর নৌকা প্রবেশ ও বাহির হতে না পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর