1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় এ সেবা কার্যক্রম চলে।

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিবিরে অর্ধশতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপারেশনের জন্য বাছাই করা হয় ১২ জনকে।

গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, মেডিকেল অফিসার ডা.উর্মি পাল, গ্রামের প্রবীণ ব্যক্তি আলা উদ্দিন, পুরান বারুংকা মডেল মাদরাসার সভাপতি সুহেল আলম, সদস্য ডা. তছকির মিয়াসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর