1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেট সিটি করপোরেশনের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হচ্ছেন আরিফ!

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে যে দলীয় আনুগত্য প্রদর্শন করেছিলেন, তার পুরস্কার পাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আবারও তিনি সিলেট সিটি করপোরেশনে ফিরছেন। সিসিকের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের নীতিনির্ধারণী মহলেও এ নিয়ে আলোচনা চলছে।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। এবার আসছেন ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে। স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানিয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ১৭ এপ্রিল তিনি রাজধানী ঢাকায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর তিনি প্রশাসনিক যোগাযোগ শুরু করেন।

জানা যায়, বর্তমানে বিভিন্ন সিটিতে যেসব অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রয়েছেন, তারা কার্যকরভাবে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। ফলে করপোরেশনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় আলাদা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার আওতায় সিলেটও রয়েছে।

এদিকে, বিএনপির চার শীর্ষস্থানীয় সাবেক মেয়র— সিলেটের আরিফুল হক চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, বরিশালের কামরুজ্জামান কামরান এবং খুলনার নজরুল ইসলাম মঞ্জু— সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে প্রশাসকের দায়িত্ব চেয়েছেন। তারা সকলেই বিগত নির্বাচনে দলীয় মনোনয়নে বিজয়ী হয়েছিলেন।

এই চার নেতার সম্ভাব্য ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে এবং সিলেটসহ চারটি সিটিতে আলাদা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে নিয়োগ কার্যকর হবে।

অপরদিকে, আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং মেয়াদ শেষে দায়িত্ব ছেড়েছি। এখন যদি সুযোগ আসে, আমি আবারও জনগণের সেবা করতে প্রস্তুত।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর