1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কিংবদন্তি ফুটবলার নাছির আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক কিংবদন্তি ফুটবলার নাছির আহমেদ গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় জৈন্তাপুর উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় দরবস্ত স্কুল কেন্টিন মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। আয়োজকরা জানিয়েছেন, ফুটবলপ্রেমী এই গুণী ব্যক্তিত্বের জন্য সকলের দোয়া এবং উপস্থিতি একান্ত কাম্য।

উল্লেখ্য, নাছির আহমেদ জৈন্তাপুর উপজেলায় ফুটবলের প্রসারে দীর্ঘ সময় ধরে অবদান রেখে গেছেন। তাঁর খেলা এবং ক্রীড়ানৈপুণ্য আজও অনেকের হৃদয়ে প্রেরণার উৎস। তাঁর অসুস্থতার খবরে এলাকার ক্রীড়ামোদী মানুষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আয়োজকেরা জানান, “আমাদের প্রিয় ভাই নাছির আহমেদ দীর্ঘদিন ধরে ফুটবল মাঠে যেমন লড়াই করেছেন, এখন তিনি জীবনের অন্য এক লড়াইয়ে আছেন। আমরা সকলে তাঁর সুস্থতা কামনায় একত্র হবো এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবো যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন দোয়া মাহফিলে অংশগ্রহণ করে নাছির আহমেদের জন্য দোয়া করবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর