
জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান মার্চ মাসে সংঘটিত বিভিন্ন মামলা, বিচারাধীন বিষয়, মাদক, চাঁদাবাজি, চুরি ও চোরাচালান সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
সভায় উপস্থিত সদস্যরা বৈরী আবহাওয়ায় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, উপজেলার বিভিন্ন ফাঁড়ির রাস্তায় যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধকরণ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণসহ নানা বিষয় নিয়ে পর্যালোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলাদুর রহমান, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুজিবুর রহমান, হাওর বিওপি-ডিবির হাবিলদার মো. আবু তাহের, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা হ্যাপি রানী সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, পিডিবির আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, বন কর্মকর্তা বিপ্লব হোসেন এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল বিভাগের মধ্যে সমন্বয় বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ছবির ক্যাপশন: জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।