1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

টিলারগাঁও পয়েন্টে মাদক ও কিশোরগ্যাং বিরোধী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পঠিত

সুন্দর সুশৃংখল সুষ্ঠু সমাজ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি রক্ষার প্রত্যয় নিয়ে “বাঁচাও যুব সমাজ বাঁচাও দেশ, মাদক হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ এপ্রিল, রোজ শুক্রবার,সিলেট সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে টিলারগাঁও পয়েন্টে মাদক ও কিশোরগ্যাং বিরোধী মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সিসিক ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া’র সভাপতিত্বে এবং দৈনিক আলোকিত সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক মোস্তফা হোসেন সম্রাটের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংবাদিক এম জামাল উদ্দিন। ক্যামেরায় ছিলেন সাবেল খাঁন।

এ সময় উপস্তিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ ও এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এস.আই জুয়েল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ আব্দুস শহিদ, সিলেট সদর উপজেলা্স্ত টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ চান মিয়া বাচ্চু ও সদস্য হাজী মোঃ ইউনুস আলী, আখালিয়া নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সিলেট কোতোয়ালি থানা স্বেচ্ছাসেকদলের সদস্য সচিব আমজাদ হোসেন, সিলেট জেলা যুবদলের সহ- সাধারন সম্পাদক মোঃ মহির উদ্দিন, সিলেট মহানগর জামায়াত নেতা মেহেদী হাসান সোহেল, সিলেট মহানগর জিসাসের সদস্য সচিব সাব্বির হোসেন জামিল, সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ডের সচিব শিহানুর রহমান শিহান,৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শিবির আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, যুবদল নেতা সাদ্দাম হোসেন রাজন, ছাত্রদল নেতা মিসবাউল হক,আলী আহমদ সহ টিলারগাঁও এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ তাহির আলী, হাজি আব্দুল আজিজ, আলী হোসেন,মোঃ লিয়াকত আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গনি, মোঃ সাজলু মিয়া, আশিক আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোঃ সাজ্জাদ হোসেন, জুবের আহমদ, মিজান, আলী আহমদ, আলী আহসান, আলহাজ্ব, জুয়েল, রনি, হোসেন, আমিন, হোসাইন, সাকিব, শাহিন, হাফিজ শরিফ আহমদ, হাফিজ সালমান, রুহুল প্রমুখ।

এ সময় জালালাবাদ থানার অফিসার ইনচার্জ তার বক্তব্যে তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। এই বিষয়টি রুখে দিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জালালাবাদ থানার পক্ষ থেকে যতটুকু আমাদের করণীয় রয়েছে আমি সেটা করতে চাই। তবে এই বিষয়টি পুলিশের পক্ষে একা নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দেশ ও জাতির শত্রু তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ে তুলতে সচেতন জনগোষ্ঠীর সহযোগিতা চেয়েছেন তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর