1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নারী বিষয়ক সংস্কার কমিশনে কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা, নীপিড়ন বন্দসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা হেফাজতে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় পথ সভায় মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্তরসহ সকল গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিনে এবং ভারতে মুসলমানদের গণহত্যা এবং তাদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। তাছাড়া সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

এসময় হেফাজত নেতা মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্বাজী রশীদ আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা কাউসার আহমদ, মাওলানা হাফিজুর রহমান, হাফিজ মফিজুর রহমান আলাল, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফখরুল হাসান, মাওলানা দিলোয়ার হুসেন, মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর