1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে হঠাৎ করেই ধসে পড়ছে বসতঘর, পরিদর্শনে ইউএনও

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধির শান্তিপুর গ্রামে ৬ টি বসতঘর হঠাৎ করেই ধসে পড়ছে৷ গত বুধবার থেকে ভাঙন শুরু হয়ে এখন একে একে দালান কোটা, টিউবওয়েল, ল্যাট্রিন, রান্নাঘর ভেঙে পড়ছে। এতে চরম বিপাকে পড়েছেন এই ৬টি পরিবারের লোক৷

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়সিদ্ধি শান্তিপুর গ্রামের তরমুজ আলী, খওয়াজ আলী, হরমুজ আলী, আব্দুল নুর, আব্দুল কাহার ও মালিক সহ তাদের বসতঘরের পিছনে গাইডওয়াল থাকলেও মাঝ থেকে ভাঙন দেখা দিয়ে দালান কোটা ধ্বসে পড়ছে। অবশিষ্ট যে ঘর রয়েছে সেগুলাও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

এদিকে বসতঘর ধসে পড়ার খবরে উক্ত এলাকা পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন সহ প্রমূখ৷

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, ঘর নির্মানে কোন ইঞ্জিয়ারিং প্ল্যানিং করা হয়নি। এজন্য মাটি ধস নামায় বসতঘর ধসে পড়ছে।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাই৷ তারা আমাকে পানির অসুবিধার কথা জানিয়েছেন। এই বিষয়টি দ্রুত দেখে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর