1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমন উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন আগামী ৩ মে আসছেন সিলেটে। তাদের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মিছিলটি আদালত প্রাঙ্গন পদক্ষিন করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের দুইবারের সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আইনজীবী মুজিবুর রহমান মুজিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা আইনজীবী খালেদ জুবায়ের, আইনজীবী ইকবাল আহমদ, আইনজীবী ফখরুল হকসহ শতাধিক আইনজীবীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে শুভেচ্ছা-অভিনন্দন ও স্বাগতম জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর