1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টুকেরবাজারে টিলা কাটার অপরাধে ৬ জনের নামে পরিবেশ’র মামলা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পঠিত

সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিলা কাটার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদি হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে ।

মামলার আসামীরা হলেন-এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গ্রামের মৃত মনসুর খানের ছেলে মো. আব্দুর রাজ্জাক খান, পূর্ব পাঠানটুলা এলাকার মৃত আলতাফ খানে ছেলে আজিজ খান সজিব, জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান, একই গ্রামের বাদশা মিয়ার ছেলে গিয়াস মিয়া, মানিক মিয়া, জামাল মিয়ার ছেলে জুয়েল মিয়া। এছাড়া অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্র জানা গেছে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ব্রাহ্মণছড়া টি গার্ডেন মৌজার ৫৬নং খতিয়ানের ৩২নং দাগের অন্তর্গত জাহাঙ্গীরনগর গ্রামে দৃশ্যমান টিলা কেটে মাটি অপসারণ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) এবং একই আইনের ১৫(১) লঙ্গন করায় এ মামলা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) এক স্মারকে (নং-২২.০২.৫১.০০.৩৩৭.০৪.০০৩.২২.২২৪) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত পত্রে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ও পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়, সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরিত পত্রে আসামীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, মামলাটি পরিবেশ আদালত আইন, ২০১০ অনুসারে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলা করার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. বদরুল হুদা বলেন, তারা টিলার মাটি কেটে সমতল করে ফেলছে। এতে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর